আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

৬৭ লক্ষাধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | অক্টোবর ২৫, ২০২৫ | ০৬:২১ এএম
  • ৭৪৮ বার
নিজস্ব প্রতিনিধি

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬৭ লক্ষাধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সৈয়দ আসিফ (২৪) ২। মোঃ রাকিব খান (২০) ৩। তানভির আহম্মেদ (২৮) ৪। নয়ন চক্রবর্তী (২৮) ৫। মোঃ বেল্লাল হাওলাদার (৪০) ৬। মোঃ জহিরুল ইসলাম (৩৩) ৭। সাগর নকরেক (২৭) ৮। সাইফুল ইসলাম রকি (৩৪) ও ৯। মেহেদী হাসান শিকদার (৪০)। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান  এভিনিউ এলাকার Bliss Art Lounge Ltd. Restaurant & Bar কর্তৃপক্ষের দেশীয় মদ কেরু অ্যান্ড কোম্পানীর অনুমোদিত ৫টি  ব্যান্ডের বিক্রয়ের কথা থাকলেও তারা অবৈধভাবে বিদেশী নানা ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোট ৮৬৬ বোতল বিদেশী মদসহ ৯ জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৯১ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ