আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

১০ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | অক্টোবর ২১, ২০২৫ | ০৯:১৪ পিএম
  • ১১৯২ বার
নিজস্ব প্রতিনিধি

রাজধানীর কাপ্তানবাজার এলাকা হতে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জিয়াউল হক (৩৮) ২। মোঃ আব্দুল্লাহ (৩০) ৩। মোঃ ফয়সাল (২৪) ও ৪। মোঃ শাহজাহান (২৫)।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১১:৪৫ ঘটিকায় ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর ডিবি পুলিশের একটি টিম ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেয়া হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশীকালে  তাদের নিকট হতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নোয়াহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ