আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

যৌন হয়রানির অভিযোগ ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ২০, ২০২৫ | ০১:০২ এএম
  • ১০৩৮ বার
অনলাইন ডেস্ক

ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

আলতাফ শাহনেওয়াজ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। এর আগে তিনি একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক ছিলেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে গলায় ফাঁস দেন তিনি।

তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিষয়টিকে ঘিরে।

স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ