আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রাজধানীর গুলশান ও বনানীতে অবৈধ শিশা বারবিরোধী মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ১৩, ২০২৫ | ১২:০০ এএম
  • ৫৭১ বার
নিজস্ব প্রতিনিধি

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় একাধিক অবৈধ শিশা বারে অভিযান চালিয়ে শিশা, বিদেশি মদ, বিয়ার ও নগদ অর্থসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে Department of Narcotics Control (ডিএনসি)। শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাতে এই অভিযান পরিচালিত হয়।

ডিএনসির মহাপরিচালকের দিকনির্দেশনায় পরিচালক (অপারেশন) মো. বিশর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পরিচালক একে এম শওকত ইসলাম ও অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মাহাদী বদরুদ্দীনের নেতৃত্বে গঠিত ৩টি রেইডিং টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব-১ সদস্যরাও সহায়তা করে।

অভিযানের লক্ষ্যবস্তু ছিল—

  1. মনটানা লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ

  2. বনানীর ৩টি বাসা ও হোটেল

  3. ইউনিক রেজেন্সি হোটেল, বনানী

অভিযানে মনটানা লাউঞ্জ থেকে অবৈধ শিশা বিক্রি ও সরবরাহের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং ২ জন আসামি পলাতক রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য:

  • অবৈধ শিশা: ৩ কেজি

  • শিশা সেট: ৫টি

  • বিদেশি মদ: ২ বোতল

  • বিয়ার: ১২ বোতল

  • নগদ টাকা: ১২,৮৭০ টাকা

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. মাশুম আলী (২৮)
২. মো. রাকিব (২২)
৩. মো. গোলহাস (২৭)
৪. রেজায়ান রাজারিও (৪৫)
৫. মো. নাছির উদ্দিন (৪৭)
৬. নয়ন হোসেন (২০)

পলাতক: আজ সাইদ (৬২) ও ইব্রাহিম হাসান (৬২) — মনটানা লাউঞ্জের মালিক।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মনটানা লাউঞ্জে আগত অতিথিদের কাছে অবৈধ শিশা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি ও সরবরাহ করত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, রাজধানীতে অবৈধ শিশা বারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেখানে শিশা বিক্রি হচ্ছে, সেসব স্থানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ