আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ১১:৫৪ এএম
  • ৫১১ বার
নিজস্ব প্রতিনিধি

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে এ ঘটনা ঘটে। হিরো আলমের স্ত্রী রিয়া মনি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলে এসে বেশ কয়েকজন তরুণ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ডিএমপির বাড্ডা জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাঁর ওপর হামলার ঘটনা শুনেছি। তবে ঘটনাটি আফতাবনগর নাকি বনশ্রী ফারাক্কানগর সীমানায় তা সঠিক জানা যায়নি। এ ঘটনায় পরিবার বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগও দিতে আসেনি।

পুলিশের এই কর্মকর্তা রাত পৌনে ১২টায় জানান, আহত হওয়ার পর প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছোটখাটো অপারেশন শেষে কিছুক্ষণ আগেই হাসপাতাল ছেড়েছেন।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ