আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

পেশাদারিত্ব ও ঐক্যের বার্তা ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে আবারও সালাম-নজরুল

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ২, ২০২৫ | ০৮:৪৪ পিএম
  • ৪৬৭০ বার
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে আবারও আস্থা রাখলেন সংগঠনের সদস্যরা। বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে এফএম সালাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলামকে পুনঃনির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের বিদায়ী সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার-এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। পরবর্তীতে এই কমিটির তত্ত্বাবধানে গঠিত নির্বাচক মণ্ডলী সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের নেতৃত্বে সালাম-নজরুলকে আবারও দায়িত্ব দেয়।

নির্বাচক মণ্ডলীর সদস্যরা হলেন এম. মোখলেসুর রহমান খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, মতিউল আলম ও মো. আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শামসুল আলম খান, ফেরদৌস আহমদ বাবুল, মো. হারুনুর রশিদ, মোশারফ হোসেন খসরু, শহিদুল ইসলাম শফিক, খুরশিদ উল আলম মুজিব, মনোনেস দাস, মনিরুল ইসলাম মনির, মহিউদ্দিন সোহেল, ওবায়দুল পাঠান, মো. ইদ্রিস আলী, নুরুল ইসলাম খান, আব্দুল হক লিটন, এইচ এম জুবায়ের হোসেন, মোনালিসা, সাবিনা ইয়াসমিন ও নাবিলা আফরিনসহ অনেকে।

সভায় হাওর ভ্রমণ ও ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর চার জেলার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয় ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’। এর লক্ষ্য ছিল সাংবাদিকদের মাঝে যোগাযোগ, আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সংগঠনের সদস্য।

সংগঠনের পুনর্গঠনে সালাম-নজরুল জুটি আবারও দায়িত্ব পাওয়ায় সংগঠনের ভেতরে ঐক্য, পেশাদারিত্ব ও অগ্রগতির নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গনমাধ্যম ক্যাটেগরির আরো সংবাদ