নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ সচিবালয়ে ২০২৫ সালের ২ অক্টোবর থেকে সব ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে।
???? মন্ত্রিপরিষদ সচিব বলেন:
“প্লাস্টিক দূষণ বৈশ্বিক সমস্যা। আমরা শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে চাই।”
???? সচিব জানান, আগস্ট-সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ে সচেতনতামূলক প্রচারণা, বিকল্প পণ্যের সরবরাহ এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করা হবে।
পরিবেশ মন্ত্রণালয় ইতোমধ্যে ১৭ ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী চিহ্নিত করেছে, যেমন:
প্লাস্টিক চায়ের কাপ ও চামচ
স্টাইরোফোম খাবার বক্স
পাতলা মোড়কযুক্ত পণ্য
প্লাস্টিকের ক্যাপসহ বোতল
চিপস/চকলেট/ফাস্টফুড মোড়ক
প্লাস্টিক ব্যানার ও দাওয়াত কার্ড
প্লাস্টিক স্টিরার, পিপেট
খাবারের পাতলা প্যাকেট
র্যাপিং ফিল্ম, একবার ব্যবহারযোগ্য তৈজসপত্র
????আয়োজক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
????স্থান: অর্থ বিভাগের মাল্টিপারপাস হল, সচিবালয়
???? শীর্ষক: “সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট”
???? মূল বক্তা: মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ
???? সভাপতিত্ব: পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ
???? মূল প্রবন্ধ: ড. ফাহমিদা খানম (পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব)
অন্য অতিথিদের মধ্যে ছিলেন:
অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার
গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম
UNIDO কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান
অন্যান্য মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশকর্মীরা