আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ৯, ২০২৫ | ০৫:৪৪ এএম
  • ৭১৩৫ বার
নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৬ জুলাই ২০২৫ – পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। হাজারো শিয়া মানুষ খালি পায়ে বুক চাপড়ে ‘হায় হোসেন হায় হোসেন’ স্লোগান দেন। মিছিলটি বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট ও সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

ডিএমপি তাজিয়া মিছিলের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ অন্যান্য ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

পবিত্র আশুরা হলো ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। শিয়া সম্প্রদায় বিভিন্ন ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মাধ্যমে এই দিনটির গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে। ঢাকার লালবাগের হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়া ও অন্যান্য ইমামবাড়ায় ব্যাপক শোকানুষ্ঠান ও মিছিল অনুষ্ঠিত হয়।

ডিএমপির সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা ও সহযোগিতায় এই বছরও তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন হয়।


তথ্যপ্রযুক্তি ক্যাটেগরির আরো সংবাদ