আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | জুন ২৮, ২০২৫ | ১২:০০ এএম
  • ৭৫২৮ বার
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি বিস্তৃত ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে:

???? আন্তর্জাতিক পরিসরে উদ্‌যাপন

বিশ্বব্যাপী অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে গ্রাফিতির বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন এবং আলোচনা সভা।

???? স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি

গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
একইসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হবে।

???? চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে ৫ জুলাই জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার প্রদর্শনী। পাশাপাশি জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে সারাদেশে প্রদর্শিত হবে এই চলচ্চিত্র ও অন্যান্য প্রামাণ্যচিত্র।

???? গণমাধ্যমে প্রচার

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোতে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে।
তদ্ব্যতীত দেশব্যাপী স্থাপন করা হবে বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন, যা জনগণের মাঝে গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরবে।

???? প্রকাশনা উৎসব ও প্রদর্শনী

তথ্য ভবনে অনুষ্ঠিত হবে বিশেষ প্রকাশনা উৎসব, যেখানে গণ-অভ্যুত্থান বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত ও প্রকাশিত হবে।
এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী

???? গণমাধ্যমে বিশেষ সম্প্রচার

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে, যার মধ্যে রয়েছে নাটক, তথ্যচিত্র ও সাক্ষাৎকার।

???? সম্মাননা ও আন্তর্জাতিক সেমিনার

গণ-অভ্যুত্থানে শহিদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান এবং উপহার প্রদান করা হবে।
বর্ষপূর্তিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার


গনমাধ্যম ক্যাটেগরির আরো সংবাদ