আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

আলোচনায় উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির তৃতীয় বিয়ে, বর টেলিকম ব্যবসায়ী মো. সিদ্দিক

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | অক্টোবর ১৪, ২০২৫ | ০৬:৩২ এএম
  • ১০৭২ বার
নিজস্ব প্রতিনিধি

দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ে করেছেন। তার এই তৃতীয় বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকম-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের De Montfort University (DMU) থেকে পড়ালেখা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। তার গ্রামের বাড়ি খুলনায়।

স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। একইসঙ্গে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রোববার দিবাগত (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক লিখেছেন, “আরো একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

তনি তার পোস্টে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। বয়সের বড় পার্থক্যের কারণে তাদের দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েছিলেন তনি। এর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শাহাদাতকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তার মৃত্যুর পর এটি তনির তৃতীয় বিয়ে।


বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ