আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রিক্সাচালকদের নাগরিক মর্যাদা নিশ্চিতে লাইসেন্সিং কার্যক্রম চালু হচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | জুন ২৮, ২০২৫ | ০৯:১০ পিএম
  • ৮৩১১ বার
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অংশীজন আমাদের রিক্সাচালক ভাইয়েরা। তাদেরকে লাইসেন্সিং প্রক্রিয়ার আওতায় আনলে আর কেউ অবৈধ বলার সুযোগ পাবে না, এবং তারা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। এতে করে তাদের নাগরিক মর্যাদা নিশ্চিত হবে।”

শনিবার (২৮ জুন) ঢাকার গুলশান-২ এর নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) Training of Trainers (ToT) প্রশিক্ষণ কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ই-রিক্সায় চালকের এবং যানবাহনের লাইসেন্স ব্যবস্থা হবে সম্পূর্ণ অনলাইনভিত্তিক, যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে। পরীক্ষামূলকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১-এ নির্দিষ্টসংখ্যক ই-রিক্সা চালু করা হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, রিক্সা পরিচালনায় প্রযুক্তিনির্ভরতা আনতে অ্যাপ, ওয়েবসাইট এবং রিক্সায় QR কোড চালু করা হবে, যাতে ট্রাফিক পুলিশ বা প্রশাসন সহজেই তথ্য যাচাই করতে পারে এবং যেকোনো জটিলতা নিরসন সম্ভব হয়।

উল্লেখযোগ্যভাবে উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পরে যখন রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা বিনা পারিশ্রমিকে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছে। সেই অভিজ্ঞতা থেকে এবার মাস্টার ট্রেইনার হিসেবে তাদেরও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঈদে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে যে, ৩২ শতাংশ দুর্ঘটনা অটোরিক্সাজনিত কারণে হয়েছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সম্মিলিত উদ্যোগে এই নতুন কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে, যা প্রশংসার দাবিদার।

এর আগে অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা নগর ভবনের নিচতলায় প্রদর্শিত নতুন ডিজাইনের ব্যাটারিচালিত রিক্সা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব

  • বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোঃ খোদা বখস চৌধুরী

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহজাহান মিয়া

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ

এছাড়াও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ