মোঃ মাজহারুল ইসলাম , দাগনভূঞা , ফেনীআজ শনিবার সকাল ৮টায় ফেনীর দাগনভূঞায় নদী ভাঙ্গন রোধে মূসাপুর ক্লোজার নির্মাণের দাবিতে দাগনভূঞা জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি ও ম্যারাথন দৌড় অনুষ্ঠিত।
“নদী ভাঙ্গন রোধে হাঁটি একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক সংগঠন “পরিবর্তন” এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি জনাব ইমাম হাসান কচি
সম্পাদক, সাপ্তাহিক ফেনীর ডাক
জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল
পরিবর্তন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা
বিভিন্ন সামাজিক ও মানবাধিকার কর্মীসহ সাধারণ মানুষ।
প্রতিবাদ কর্মসূচির পর একটি ম্যারাথন দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।