আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

তৃণমূলে শিক্ষা মন্ত্রী হিসেবে ববি হাজ্জাজকেই পছন্দ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | ফেব্রুয়ারি ১৪, ২০২৬ | ১১:৪৫ পিএম
  • ২১৯ বার
তৃণমূলে শিক্ষা মন্ত্রী হিসেবে ববি হাজ্জাজকেই পছন্দ

দুই-একদিনের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করবে বিএনপি। এর মধ্যে চলছে মন্ত্রিসভা গঠনের আলোচনা। মন্ত্রিসভার সদস্য হিসেবে শোনা যাচ্ছে ববি হাজ্জাজের নাম, তরুণ প্রজন্মের রাজনীতিবিদ ববি হাজ্জাজ সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত হন। মূলত একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হন। বিগত সময়ে তরুণ প্রজন্মের কাছে বিকল্প রাজনৈতিক ধারার বার্তা পৌঁছে দেয়া কাজ করেছেন।

ববি হাজ্জাজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। গত ত্রয়োদশ নির্বাচনে ববি হাজ্জাজ এনডিএম থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ঢাকা-১৩ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।

পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে পলিটিক্যাল সায়েন্সে উচ্চতর ডিগ্রি নেন। তিনি দেশের শীর্ষ ব্যবসায়ী মুসা বিন শমসেরের পুত্র হলেও, পারিবারিক ব্যবসার চেয়ে শিক্ষা উন্নয়ন এবং রাজনৈতিক বিশ্লেষণের দিকেই তার ঝুঁকেছিলেন বেশি। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্মার্ট এই তরুণ রাজনীতিবিদ দেশের শিক্ষা খাত নিয়ে বরাবরই আগ্রহ প্রকাশ করেছেন। উচ্চ শিক্ষাসম্পন্ন ও পরিচ্ছন্ন এই রাজনীতি দেশের শিক্ষাঙ্গণকে ঢেলে সাজাতে চান। শিক্ষার মান যেনো উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন সেদিকে তার লক্ষ্য।

স্মার্ট এই রাজনীতিবিদ ববি হাজ্জাজ টেলিভিশন টকশো এবং বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জনপ্রিয়। শিক্ষাখাতসহ গুরুত্বপূর্ণ সেক্টরে পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষই প্রয়োজন। তাই এলাকাবাসী ও তরুণ প্রজন্মের একাংশ মনে করে, ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী বানানো প্রয়োজন।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ