আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ইরানের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | জুলাই ২৩, ২০২৬ | ০৮:৩৯ এএম
  • ৭ বার
Desktop

ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা ১২দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। 

বুশেহরের উপ গভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর ৪টার দিকে।

বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ গভর্নরের বরাতে এ তথ্য জানায়

 

তারও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিনিদের হামলায় দুজন নিহত হন। ওই ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও সীমান্ত খোলা আছে। কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে।

সীমান্ত ক্রসিংটিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে।

যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পালটা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ