আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ২২, ২০২৬ | ০৯:১০ এএম
  • ১২ বার
Desktop

টানা ১১তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, এই হামলার উদ্দেশ ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়া। খবর আলজাজিরার। 

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো লক্ষ্য করা হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে শত শত নাবিক ঝুঁকির মুখে পড়েছেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

সেন্টকম জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ খুব শিগগিরই হামলা চালানো হতে পারে।

এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এমন হামলা হলে তারা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত করবে।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ