আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

লেবানন, সিরিয়া ও গাজায় সেনা রেখে দেবে ইসরাইল

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | জুলাই ২, ২০২৬ | ১০:৩২ এএম
  • ২ বার
Desktop

লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা থাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা সরাবে না ইসরাইল।  দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার (১ জুলাই) এ ঘোষণা দেন। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ‘জিহাদি সন্ত্রাসীদের হাত থেকে ইসরাইলের নাগরিক ও সীমান্তবর্তী জনপদকে রক্ষা করতে লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবে।’

২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ বলেন, ‘আমরা নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করব না।’

তিনি ইরানকে সতর্ক করে বলেন, ‘লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের জেরে যদি তেহরান হামলা চালায়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।’

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করে। এর লক্ষ্য দুই দেশের মধ্যে শান্তির পথ তৈরি করা এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলের শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। সেখানে এখনো ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে।

 

 

ইসরাইলের দাবি, লেবাননজুড়ে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হওয়ার পরই সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ