আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়াতে চান নেতানিয়াহু

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ১, ২০২৬ | ১১:০২ এএম
  • ৪ বার
Desktop

গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার বিষয়টি এখনও ইসরায়েলের আলোচ্যসূচিতে রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে তার ডানপন্থী জোটের প্রধান দুটি দাবি নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমটি হলো— গাজা থেকে ২০ লাখ ফিলিস্তিনিকে বিতাড়ন করা। আর দ্বিতীয়টি হলো— সেখানে নতুন করে অবৈধ বসতি স্থাপন করা।

প্রথম প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ বা গাজা ছাড়ার বিষয়টি এখনও তাদের এজেন্ডা বা মূল পরিকল্পনায় রয়েছে। আর গাজায় অবৈধ বসতি স্থাপনের বিষয়ে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘প্রশ্ন হলো আপনি কি কাজ করতে পছন্দ করেন, নাকি শুধু কথা বলতে চান। তবে হ্যাঁ, আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’

এদিকে, সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, নেতানিয়াহুর এই ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ কথাটি মূলত গাজায় জাতিগত নিধন চালানোরই একটি সুন্দর নাম। ইসরায়েলের ভয়াবহ ও ধ্বংসাত্মক যুদ্ধের পর গাজা এখন একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই নেতানিয়াহু একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় ফিলিস্তিন ও ইসরায়েল নামে ‘দুটি রাষ্ট্রের কোনো জায়গা নেই’। এর পরপরই তার ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের এই নতুন মন্তব্য সামনে আসলো।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ