আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | জুন ২০, ২০২৬ | ০৯:০৭ এএম
  • ১৩ বার
Desktop

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আবারও গতি পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডে যাচ্ছেন।

শুক্রবার (১৯ জুন) ইসরাইল ও হিজবুল্লাহ লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়। সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল। এই আলোচনা সফল হলে হরমুজ প্রণালি পুনরায় নিরাপদভাবে উন্মুক্ত রাখা এবং বৈশ্বিক তেল সরবরাহ স্থিতিশীল রাখার পথ সুগম হতে পারে।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে যুদ্ধ বন্ধ করা এবং আগামী ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত ইস্যুর সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়। লক্ষ্য হলো একটি দীর্ঘমেয়াদি ও টেকসই চুক্তিতে পৌঁছানো।

তবে লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেন

 

 

এখন যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্টিভ উইটকফ সুইজারল্যান্ডে যাচ্ছেন। সেখানে আগে থেকেই অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।  অন্যদিকে আব্বাস আরাগচিরও শনিবার সেখানে পৌঁছানোর কথা রয়েছে। 

পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে উভয় পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তুত।

তবে হোয়াইট হাউস উইটকফের সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, লেবাননে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির একটি ঘটনা ঘটে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করেন।

 

 

হিজবুল্লাহর দুটি সূত্র এবং একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তাও রয়টার্সকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরাইলি ওই কর্মকর্তা বলেন, ‘হিজবুল্লাহ যদি আমাদের ওপর হামলা না করে, তাহলে আমাদের জন্যও এটি যুদ্ধের সময় নয়।‘ তবে তিনি জানান, ইসরাইল দক্ষিণ লেবাননে নিজেদের সেনা মোতায়েন রাখবে, যেখানে দেশটি সীমান্তসংলগ্ন একটি এলাকা নিয়ন্ত্রণ করে আছে।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম ঘণ্টায় ইসরাইল প্রায় এক ডজন বিমান হামলা চালায়। তবে বিকেল ৫টার পর আর কোনো হামলার খবর পাওয়া যায়নি।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ