আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | জুন ৬, ২০২৬ | ০৮:৫১ পিএম
  • ১৬ বার
Desktop

ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।

গণমাধ্যমটির প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি তাঁবুকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এই হামলা হয়েছে, তা জানায়নি আল জাজিরা।

আল-শিফা হাসপাতালের একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ