আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দেশের ডিজিটালাইজেশন পরিধি পর্যাপ্ত নয়, সমাধানে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | মে ১০, ২০২৬ | ০৯:০৩ পিএম
  • ২০ বার
Desktop

 

দেশের ডিজিটালাইজেশনের পরিধি এখনো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রোববার (১০ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা প্রয়োজন। যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ে গণমাধ্যম জগতের একটি বড় প্ল্যাটফর্ম হলো সোস্যাল মিডিয়া। তবে সেখানে কাজ করার জন্য আমাদের দেশে কোনো বিধিবিধান নেই। যা সমাধানে কাজ করছে সরকার। 

প্রধানমন্ত্রী তরুণদের মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধিতে সহায়ক কনটেন্ট বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

 

তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে আছি। নৈতিকতার সংকটের কারণেই বিগত সরকারের পতন হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, দেশে শিক্ষা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। পাশাপাশি দুর্নীতি সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ