আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | এপ্রিল ২৬, ২০২৬ | ১১:১৮ পিএম
  • ১১ বার
আল আমিন 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা ও বিদেশী মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। শনিবার(২৫ এপ্রিল) ভোর তিনটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন পার করছেন। নারীর টানে গত শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার ফোর তিনটার দিকে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত ও ধারালো অস্ত্র হাতে নিয়ে হাফিজুর রহমান হিরনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর কোন প্রকার শব্দ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।  এ সময় ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা , বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর চারটার দিকে ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যায়। পরে হাফিজুর রহমান হিরন পুলিশের সহযোগিতা চাইতে ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ তখন তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে তিনি রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। 

নারায়ণগঞ্জ জেলা(গ) সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ