আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

হবিগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় ২জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | সেপ্টেম্বর ৬, ২০২৪ | ১১:৩১ পিএম
  • ১৮৫৭০ বার
তুহিনুর রহমান তালুকদার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সদর মডেল থানাধীন এলাকায় পৃথক দুইটি অভিযানে হত্যা ও 

নাশকতা মামলার ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি 

আভিযানিক দল গতকাল (৪ সেপ্টেম্বর) ২০২৪ ইংরেজী তারিখ অনুমানিক ৬টা ২০মিনিটের সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (চুনারুঘাট  থানার মামলা নং ৮, আগস্ট ২২ তারিখ ২০২৪ইংরেজী তারিখে 

ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড) এর মূলে হত্যা মামলার অন্যতম পলাতক 

আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলীম উল্লার পুত্র মো: আব্দুল হক (৪০)।

অপরদিকে একই দিনে অপর একটি অভিযানে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২০২৪ ইংরেজী তারিখ ৭টা ৪৫ মিনিটের সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ মডেল থানাধীন এলাকা থেকে হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মামলায় (হবিগঞ্জ মডেল থানার মামলা নং ১২,

২১ আগস্ট  ২০২৪ইংরেজী তারিখে ধারা 

১৪৩/১৪৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড) এর মূলে বানিয়াচং থানার মৃত লাল মিয়ার পুত্র কাশেম মিয়া (২৭)কে র‍্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এছাড়াও, উপরুউক্ত মামলাদ্বয়ের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান 

গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল। 


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ