আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা।

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | মার্চ ৭, ২০২৬ | ১১:০৯ এএম
  • ১৮ বার
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থেকে দিনাজপুর, রংপুর, বগুড়া ও গাইবান্ধার সাথে যোগাযোগের জন্য আঞ্চলিক হাইওয়ে সংযোগ রয়েছে। এখন জয়পুরহাট হইতে ঘোড়াঘাট হয়ে পলাশবাড়ী পর্যন্ত চার লেন বিশিষ্ট একটি আঞ্চলিক হাইওয়ে নির্মাণ পূর্বক জাতীয় হাইওয়ের সাথে সংযোগ প্রদান করতে হবে। এবং এই কাজটিকে একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে হাতে নেয়া প্রয়োজন। 
এই আঞ্চলিক হাইওয়ে নির্মিত হলে শুধুমাত্র অত্র এলাকার ১০/১৫ টি উপজেলার নয় বরং পাঁচ জেলার কোটি কোটি জনসাধারণের আন্তঃজেলা যোগাযোগের যুগান্তকারী সুযোগ পাবে। যা ব্যবসা-বানিজ্যের প্রভূত বিস্তার সহ চিকিৎসা সেবা ও উন্নয়নের মাইলফলক রচনা করবে। 

 গোবিন্দগঞ্জ - দিনাজপুর আঞ্চলিক সড়ক টি চার লেনে উন্নিত করণঃ
গোবিন্দগঞ্জ - ঘোড়াঘাট - দিনাজপুর আঞ্চলিক সড়ক টি দুই লেনের হওয়ায় প্রায়শই দুর্ঘটনা সংঘটিত হয়। তাছাড়া একি রাস্তায় ধীর গতির ছোট যানবাহন চলাচলের ফলে দূর পাল্লার বাস ট্রাকের গতি সীমিত হয়ে পড়ে। এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব ঘটে। 
কাজেই এই আঞ্চলিক সড়কটি অতিসত্বর চার লেনে উন্নিত করা প্রয়োজন। 

 ঘোড়াঘাট হাজীরঘাটে একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণঃ
করতোয়া নদীর উপর হাজীরঘাটে পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন হইতে ঘোড়াঘাট সংযোগকারী একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ এলাকার জনগণের বহুদিনের দাবি। 
ইতিপূর্বে জনপ্রতিনিধিগন এ ব্যপারে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। 
কাজেই এ ব্রিজের গুরুত্ব যে কতখানি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 

করতোয়া নদীর উপর মংলিশপুর ঘাটে  একটি সিঙ্গেল ব্রিজ নির্মাণ করা
পলাশবাড়ী উপজেলার মংলিশপুর, জাফর,  নয়নপুর সহ কিশোরগাড়ি ও হোসেনপুর ইউনিয়নের অধিকাংশ জনগণ এই মংলিশপুর ঘাট দিয়েই তারা ঘোড়াঘাটে আসে তাদের দৈনন্দিন বাজার, ছেলেমেয়েদের স্কুল কলেজ, উৎপাদিত শাকসবজী, ডিম দুধ বিক্রি করার জন্য। 
কিন্তু নৌকায় যাতায়াত যে কত বিড়ম্বনা তা বলার অপেক্ষা রাখে না। 
কাজেই এখানে দৈনন্দিন যাতায়াত ও পণ্য পারাপারের জন্য একটি সিঙ্গেল ব্রিজ নির্মাণ অতীব জরুরী।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ