আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনার বিকাশ করা। - প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | নভেম্বর ২৪, ২০২৫ | ০৬:৪৩ এএম
  • ৪৮৭ বার
টাঙ্গাইল : ২৩ নভেম্বর ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনার বিকাশে সহায়তা করা ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

আজ টাঙ্গাইলের শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা'য় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে। এজন্য শিশুরা যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।‌ তাই, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম মোহাম্মদ শামসুল আহসান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মোঃ আলী রেজা স্বাগত বক্তব্য রাখেন।

এরপর তিনি বাগবাড়ি চৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন।


ময়মনসিংহ বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ