আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে খুন, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | নভেম্বর ১৬, ২০২৫ | ১২:৪৫ এএম
  • ৪২৫ বার
নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী এ হত্যাকাণ্ডের জন্য ছাত্রদলের এক কর্মীকে দায়ী করেছেন।

নিহত আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিপক্ষের লোকজনের হাতে তিনি খুন হয়েছেন বলে এলাকার লোকজন ও পুলিশের ধারণা।

এ ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার ছাত্রদলের স্থানীয় এক কর্মীকে দায়ী করেছেন। তিনি বলেন, আবুল কালামের সঙ্গে ছাত্রদল কর্মী কাউছার হোসেন ওরফে ছোট কাউছারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে কাউছারের লোকজন তাঁর স্বামী কালামকে খুন করেছে।

কয়েকজন এলাকাবাসী জানান, নিহত আবুল কালামের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র বেচাকেনায় জড়িত বলে অভিযোগ আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম প্রথম আলোকে বলেন, মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আবুল কালামকে। দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ