আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ১৩, ২০২৫ | ০৬:২২ এএম
  • ৫১০ বার
নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সিএমপি উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলামকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

ভুক্তভোগী যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত জানান, শনিবার রাতে জিইসি কনভেনশন সেন্টারে পুলিশের গুলির ঘটনার ফলোআপ রিপোর্ট সংগ্রহ করতে তিনি আজ সকালে খুলশী থানায় যান।

 

তিনি বলেন, 'সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার রেকর্ড করা শুরু করলে ডিসি আমিরুল এসে প্রশ্ন করেন যে, আমি কার অনুমতিতে রেকর্ড করছি।'

'আমি তখন বলি যে, সবার সামনে সাক্ষাৎকার রেকর্ড করছি, অনুমতির প্রয়োজন নেই। তখনই তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলেন। এতে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তিনি আমাকে থানার একটি কক্ষে আটকে রেখে চড়-থাপ্পর ও ঘুষি মারেন,' বলেন জোবায়েদ।

ঘটনার সময় তার সঙ্গে থাকা ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন জোবায়েদ।

জানতে চাইলে ডিসি আমিরুল ইসলাম বলেন, 'ওই সাংবাদিক অনুমতি ছাড়া থানার ভেতরে সাক্ষাৎকার নিচ্ছিলেন। জিজ্ঞাসা করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে কিছুটা গোলমালের পর আমরা তাকে হেফাজতে নিই। অল্প সময় পর ছেড়ে দেই।'

ঘটনার পরপরই সাংবাদিক নেতারা খুলশী থানার সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে অভিযুক্ত ডিসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্টস (সিইউজে) এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, 'একজন জ্যেষ্ঠ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণ নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।'


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ