আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ১৩, ২০২৫ | ০৬:০০ এএম
  • ৫২১ বার
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার আদালতে ঘটেছে এক নজিরবিহীন চুরির ঘটনা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটে রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে।

ঘটনার পর আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বিচারকের পক্ষে বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালতে মামলার কার্যক্রম পরিচালনার সময় খাস খামরায় রাখা ব্যাগ থেকে অজ্ঞাত চোর দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রও চোরচক্র হাতিয়ে নেয়।

চুরি হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা।

বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, “স্যার সাধারণত আদালত পরিচালনার সময় মোবাইল ও মানিব্যাগ খাস খামরায় রেখে যান। রোববারও তিনি নিয়মিতভাবে তা করেছিলেন। সেই সুযোগে অজ্ঞাত কেউ কৌশলে চেম্বারে ঢুকে জিনিসগুলো চুরি করে নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃসাহসিক ঘটনা।”

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, “বিচারকের খাস খামরায় চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ফোন ও অন্যান্য জিনিস উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশ তৎপরতা চালাচ্ছে।”


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ