আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দাগনভূঞায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ৬, ২০২৫ | ০৫:৪১ এএম
  • ১১৯৪ বার
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: মোঃ মাজহারুল ইসলাম

বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশন (BHAA) দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে বেতন বৈষম্য নিরসন ও ১৪তম গ্রেড প্রদানের দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে।

রবিবার (০৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি চৈতন্য দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ করিমুল হকের পরিচালনায় কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অংশগ্রহণ করেন।

১৯৮৫ সাল থেকে চলমান আন্দোলনের পরও এখনো দাবিগুলোর কোনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, ন্যায্য প্রাপ্য গ্রেড উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।

ছয় দফা দাবি হলো—
১. নিয়োগবিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগে স্নাতক সংযোজন,
৩. ১৪তম গ্রেড প্রদান,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
৬. পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

দাগনভূঞা উপজেলার মোট ৩৫ জন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

সংগঠনের নেতারা বলেন, সরকার তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ