মনিরুজ্জামান মিলন পাটোয়ারীর, জলঢাকানীলফামারী জলঢাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (২৮শে সেপ্টেম্বর২০২৫) রবিবার সকাল ১০টায় বড়ঘাট এস আলী রাইস মিল মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, শৃঙ্খলা ও সহযোগীতার সেতু বন্ধন মজবুদ করার লক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা ও জলঢাকা উপজেলা বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা আসনের,জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্বে এবং প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী এম. শরীফুল ইসলাম বাবু'র শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, আবু সাঈদ সাকিল,মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য, আকবার আলী বাবু, জেলা বিএনপির সদস্য ও জলঢাকা উপজেলার সাবেক সেক্রেটারি, ময়নুল ইসলাম,আহামেদ সাঈদ চৌধূরী ডিডু, রশিদুল ইসলাম বাঙ্গালী,আহমেদ আলী বাবু, জলঢাকা সরকারি কলেজের সাবেক, অধ্যক্ষ আকবার আলী, দুদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক বাবু বিভূত ভূষন,খোরশেদ আলম,সাবেক পৌর প্যানেল মেয়র বাবু রঞ্জিত কুমার রায়,বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব কলম কান্তি রায় প্রমুখ। উপজেলা ও জেলা বিএনপির যৌথ উদ্দ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১শত ৭৯টি পুজা মন্ডপের সভাপতি/সম্পাদকের হাতে,আর্থিক অনুদান প্রদান করেন। নীলফামারী-০৩(জলঢাকা আসনের) বিএনপি মনোনয়ন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। উক্ত মতবিনিময় সভায় জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির সাবেক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, রশিদুল ইসলাম বাঙ্গালী তিনি বলেন,জলঢাকা উপজেলার ধর্মপ্রান সনাতনী ভাই বোনেরা যথাযোগ্য মর্যাদায় পালন করবে এ ধর্মীয় উৎসব এমনটাই আশা রাখি। সেই সঙ্গে পুজা মন্ডপে কোনরুপ অপ্রীতিকর ঘটনার সুত্রপাত ঘটলে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের অবগত করার জন্য বলা হলো। আমরা উপজেলা বিএনপি সনাতনি এ উৎসবকে কোন মতেই পরিচিত বিঘ্ন সৃষ্টি করতে দিবো না। আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন,আর্থিক অনুদান প্রদান কালে বক্তব্যে সম্ভ্যব্য প্রার্থী শিল্পপতি আলহাজ্ব সৈয়দ আলী বলেন, বিএনপি আমাকে যদি ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ করে দেয় ,তাহলে আমি ধর্ম বর্ন নির্বিশেষে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও আপনাদের সমর্থনে বৈষম্য হিন জলঢাকা প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই যোদ্ধাদের পতাকার ছায়াতলে সমবেত থেকে জলঢাকা উপজেলার মানুষ সাথে মিলেমিশে বসবাসে আমি জনগণের ভালোবাসা ও আস্থার শক্তিকে পুঁজি করে উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জলঢাকা গড়ে তুলতে চাই। এবং সনাতন ধর্মাম্বালিদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে যে সামান্য আর্থিক সহায়তা করা হয়েছে তা নগণ্য হলেও আমরা আপনাদের এ আনন্দ একে অপরে উপভোগ করতে মোক্ষম ভুমিকা রাখবো।