আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মীর ওপর ছাত্রদলের হামলা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ১২:০০ এএম
  • ৬০৯ বার
নিজস্ব প্রতিনিধি


বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে তিন দফায় ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার (পাপ্পু) মাথা ফেটে রক্তাক্ত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানও আহত হন।

আহত সাংবাদিক সুমন হাসান জানান, দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি। তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তখন পার্কের ভেতর বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। 
তিনি আরও জানান, তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল 24’র ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে এসে নিজের পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তারা দু’জনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পড়ে গিয়ে পাপ্পুর মাথা ফেটে যায়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদল মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা আসার পূর্বেই ছাত্রদল নেতারা পালিয়ে যায় এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 


বরিশাল বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ