আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাইবান্ধায় নাশকতা মামলায় ইউপি সদস্য মামুন গ্রেফতার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | সেপ্টেম্বর ২৪, ২০২৫ | ১২:৫২ এএম
  • ৭০৭ বার
‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষ অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। তার গ্রেফতারের খবরে স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

এলাকার সচেতন মহল জানান, মামুনের নানা অপকর্মের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা বলেন, অবশেষে গ্রেফতারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আব্দুল্লাহ আল মামুন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সচেতন মহল পুলিশ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ