আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | সেপ্টেম্বর ২৪, ২০২৫ | ১২:০০ এএম
  • ৭১১ বার
মোঃ উজ্জল সরকার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র বাবুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিদাস চন্দ্র বাবু। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে র‍্যাবের মাধ্যমে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। মাত্র ১৩ দিনের মধ্যে আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেন।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু ভুয়া সাংবাদিক ও বিভিন্ন পরিচয়ধারী ব্যক্তিরা ব্যক্তিস্বার্থে তাঁর সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এটি ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি।

হরিদাস চন্দ্র বাবু সংবাদ সম্মেলনে এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ