আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জন বাংলাদেশিকে ফেরত

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ২০, ২০২৫ | ১২:২৬ পিএম
  • ৮০০ বার
নিজস্ব প্রতিনিধি

পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ সম্মতিতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে ১৮ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। 

শুক্রবার রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সিমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার কাছে বিজিবি সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয়। সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে কাজিপুর বিওপি-র কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে শুক্রবার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ১৮ জনের তথ্য যাচাইবাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। পতাকা বৈঠকে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসিসুনিল কুমার যাদবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যাক্তিরা হলেন, পটুয়াখালী জেলার মেহেদি, চুয়াডাঙ্গার নুর জাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মন্ডল, সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন ব্যাপারী, সাতক্ষীরা রমাজেদা ঢালি, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার, মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির, কুষ্টিয়ার নাসিমা শেখ।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ