আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ করল বিজিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ০৮:৩০ পিএম
  • ৯৭৭ বার
সাতক্ষীরা

সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় বিশেষ অভিযানে ৩০,০০০ মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে মাদরা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয়। সকাল ৯টার দিকে সীমান্তের দিকে যাচ্ছিলেন এমন এক সন্দেহভাজনকে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের নোটে তিনটি বান্ডিলে মোট ৩০,০০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ডলার আদালতের নির্দেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ