আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ'র দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ১২:২০ পিএম
  • ৭৩৮ বার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ বলেন,
“জুলাই বিপ্লবের আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের আত্মত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। তাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ২০২৪-এর অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।”

রবিবার (৪ আগস্ট) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন সদর জনের পরিদর্শক মঞ্জুরুল ইসলাম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • নাচোল উপজেলা সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম,

  • গোমস্তাপুর উপজেলা সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান,

  • চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলার সহকারী প্রকৌশলী, অপারেটর, কৃষক ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে অতিথিরা একটি ফলদ গাছ রোপণ করেন।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ