আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সমাবেশে নায়িকা অপু বিশ্বাস, সমালোচনায় দলীয় মহল

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ৬, ২০২৫ | ০৫:৫৪ এএম
  • ৯২৮ বার
নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে হাজির হয়ে আলোচনায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সমাবেশে বক্তব্যও দেন তিনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

অপু বিশ্বাস নয়া দিগন্তকে বলেন, “শিল্পীদের কোনো দল নেই। তারা সার্বজনীন। তাই যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দল, বা প্রতিষ্ঠান শিল্পীদের সহচার্য চান তখন শিল্পীরা সাড়া দেন। বিএনপির সমাবেশেও তাই হয়েছে। একটি বড় দল হিসেবে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণকে সম্মান জানিয়ে সেখানে গিয়েছি। সবাইকে অনুরোধ করব বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখতে।”

তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, অপুকে মঞ্চে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিয়ে দলের ভেতরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। হাইকমান্ড এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে।

জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট গীতিকার ইথুন বাবু নয়া দিগন্তকে বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে অপু বিশ্বাস সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দলটির প্রচারণায়ও অংশ নিয়েছেন। তার মতো একজনকে আমন্ত্রণ জানানো দলের আদর্শবিরোধী কাজ। এ ঘটনায় ব্যবস্থা না নিলে মানুষের কাছে বিএনপি প্রশ্নবিদ্ধ হবে।”

জানা যায়, খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন ওই অনুষ্ঠানে অংশ নেন। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক জনতা মাঠে জড়ো হন।

সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি শিল্পী, এটাই আমার পরিচয়। সেই পরিচয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি, তাই কাছাকাছি আসি। আপনাদের ভালোবাসা ও সমর্থন সবসময় চাই। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সাথেও থাকার আহ্বান জানাই।”

অপু বিশ্বাস আরও বলেন, “খোকসায় আগে আসা হয়নি। এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান। আমি চাই, আপনারা তাকে সেই সুযোগ দেবেন।”


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ