আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চাঁপাইনবাবগঞ্জে জোড়বাগানে উচ্ছেদ রোধে ভুক্তভোগীদের মানববন্ধন

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | সেপ্টেম্বর ১, ২০২৫ | ১০:৪২ পিএম
  • ২৭৯৮ বার
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের জোড়বাগান এলাকায় দুই শতাধিক পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘উচ্ছেদ বন্ধ চাই, আবাসন পূর্ণবাসন চাই’— এ দাবিতে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচির আয়োজন করে জোড়বাগানের ভুক্তভোগী পরিবারগুলো।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন। বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেরাজুল ইসলাম জার্জিস, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদিউল হক রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছি। ভূমিদস্যুরা প্রভাব খাটিয়ে প্রশাসনের সহায়তায় আমাদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। আমরা কোথায় যাবো? সরকার যদি সত্যিই উচ্ছেদ করতে চায়, তবে আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।”

তারা আরও বলেন, “উচ্ছেদ নয়, পূর্ণবাসন চাই। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ