আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায়  নিহত ১,  গুরুতর আহত ১

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | আগস্ট ২৭, ২০২৫ | ০৯:৫৮ পিএম
  • ৫৫০১ বার
নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারুফা বেগম (৩৮) নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার  বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফা বেগম ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা এবং ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল)-এর প্রধান শিক্ষক ওমর ফারুকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে নীলফামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরতকীতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান মারুফা বেগম। গুরুতর আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান “দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় নিহত শিক্ষিকার কর্মস্থলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
 


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ