আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্কের উম্মুক্ত স্থানে SNDC পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন শ্রম সচিব

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | আগস্ট ২৬, ২০২৫ | ০৬:১৮ এএম
  • ৩৫৯৬ বার
নিজস্ব প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজ শনিবার সকালে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত মুক্তিযোদ্ধা পার্কের একটি উন্মুক্ত স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থা SNDC পরিচালিত একটি অনন্য স্কুল পরিদর্শন করেন। এই স্কুলটি মূলত পথশিশু ও শ্রমজীবী শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, যারা কাজ ছেড়ে নিয়মিত পড়াশোনা করছে।

পরিদর্শনকালে শ্রম সচিব শিশুদের উৎসাহমূলক কথাবার্তা বলেন। তিনি SNDC এর এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় আখ্যায়িত করেন। তিনি বলেন, “SNDC-এর এই প্রয়াস সত্যিই অনুকরণীয়। এ স্কুলের প্রতিটি শিশু স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা করছে। তারা কাজকে বাদ দিয়ে বই হাতে তুলে নিয়েছে। পর্যায়ক্রমে তারা এখান থেকে উঠে এসে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শ্রম সচিব আরও বলেন, “শিশুশ্রমমুক্ত বরিশাল শহর গড়তে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। ইতোমধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে নিয়ে মন্ত্রণালয় শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।”
শ্রম সচিবের এই পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং SNDC এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বরিশাল বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ