নীলফামারী প্রতিনিধিঅভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে আরও জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী হাইড্রোলিক হর্ন ব্যবহার দণ্ডনীয় অপরাধ। তাই চালকদের এসব হর্ন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।