আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঝিনাইদহের চাঞ্চল্যকর লাল্টু হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   ঝিনাইদহের চাঞ্চল্যকর লাল্টু হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬  রবিবার | ফেব্রুয়ারি ৪, ২০২৪ | ০৮:২৮ পিএম
  • ১২০৪৭ বার
 উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার


ঝিনাইদহের চাঞ্চল্যকর লাল্টু হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬
এলাকা বাসীর সুত্রে জানা যায়,প্রায় ১ বছর আগে নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে ভিকটিম লাল্টু মোল্লা (৩৫) তার বড় ভাবি রিভাকে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। 
এ ঘটনায় একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। ১ ফেব্রুয়ারি দুপুরে ভিকটিম লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিলের ধারে একটি মাছের খামারের কাছে পৌঁছালে আসামী আসাদ ও মিরাজ পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন। 
এ বিষয়ে ভিকটিম এর মাতা ১ ফেব্রুয়ারি শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 
ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।
 র‍্যাব -৬ কোম্পানির কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গতকাল ৩ ফেব্রুয়ারি  র‌্যাব-৬, ঝিনাইদহ একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে,  হত্যা মামলার প্রধান পলাতক আসামী- মোঃ মিরাজ মোল্যা কুষ্টিয়া জেলার খোকসা এলাকায় গোপনীয়ভাবে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যব-৬ এর আভিযানিক দলটি  কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে করে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ মিরাজ মোল্যাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ