আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বাঘারপাড়ায় শিক্ষককে মারপিটের ঘটনায় সাংবাদিক সম্নেলন

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বাঘারপাড়ায় শিক্ষককে মারপিটের ঘটনায় সাংবাদিক সম্নেলন  শুক্রবার | ফেব্রুয়ারি ২, ২০২৪ | ০৮:৩৮ পিএম
  • ১১৬৯৩ বার
উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল বাঘারপাড়া প্রেসক্লাবে এসংক্রান্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগি শিক্ষক উপস্থিত ছিলেন। উপজেলার হুলিহট্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐ শিক্ষকের নাম শামসুর রহমান তিনি একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
লিখিত বক্তব্যে শামসুর রহমান বলেন, গত ২৮ জানুয়ারী বিকেলে হলিহট্র গ্রামের নুরুল হুদার ছেলে মাসুদ কয়েকজনকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে বিদ্যুৎ লাইনের খুঁটি সরাতে বলেন। রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ি ত্যাগ করেন। এরপর ২৯ জানুয়ারী স্কুল থেকে ফেরার সময় মাসুদের নেতৃত্বে তিনজন মটরসাইকেলে এসে পথ আটকায়। এরপর লাঠি ও হাতুড়ী দিয়ে এলোপাতাড়ীভাবে মারধর শুরু করে। এসময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং জহুরপুর ইউনিয়নের হলিহট্র গ্রামের শাহেব আলীর ছেলে আলামিন ও উত্তর চাঁদপুর গ্রামের খালেকের ছেলে নাহিদ ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি আহত হয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় পাঁচ জনের নামে অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের পর হতে অভিযুক্তরা হুমকি ধামকি অব্যহত রেখেছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি ইকরামুল কবীর, বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি ওহিদুর রহমান , সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর , সাংগঠনিক সম্পাদক কে এম মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সদস্য ফাতেমা আলী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান প্রমুখ
 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ