আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রাজিবপুর শিবেরডাঙ্গী বাজারে আগুনে পুড়ল ১১ দোকান

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | এপ্রিল ৩, ২০২৫ | ০৬:৩১ এএম
  • ১১৩১৪ বার
আব্দুল কাইয়ুম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঈদের আনন্দ কাটতে না কাটতে আগুনে পুড়ছে শিবেরডাঙ্গী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান। 
কুড়িগ্রামের রাজিবপুরে ভয়াবহ আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকালে ফজরের নামাজ শেষে মসজিদে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন ঝলছে।
প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন চরদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকা, ভুষির গোডাউনসহ ১১টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও কর্তিমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। 
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি।
ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ