আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | মার্চ ৫, ২০২৫ | ১২:১০ এএম
  • ১০১৪৭ বার
মোঃ দেলোয়ার হোসেন

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

অদ্য ০৪ মার্চ ২০২৫ তারিখ দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর একটি বাসে করে সীমান্তের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। আনুমানিক দুপুর ০১.১০টার সময় বিজিবি আভিযানিক দল সরজগঞ্জ বাজারে বাসটিকে সনাক্ত করে। বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে আসলে বাসের গতিরোধ করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরে ০২ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে ব্যাটালিয়ন সদরের প্রধান গেটের পার্শ্বে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার এবং নগদ ১০,১৯০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২.৪১১ কেজি এবং বর্তমান বাজারমূল্য-২,৯৩,৭৮,২১৩/- (দুই কোটি তিরানব্বই লক্ষ আটাত্তর হাজার দুইশত তের) টাকা। 

আটককৃত ব্যক্তিদের একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২) এবং অপরজন কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে   মোঃ লিটন খান (২৬)। 

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করতঃ থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ