আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

যশোরের শার্শায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৭০.৫ কেজি ভারতীয় রূপার গহনাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | ০৬:৩৪ এএম
  • ১১৬৮৮ বার
মোঃ দেলোয়ার হোসেন

শোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে দেড় কোটি টাকা মূল্যের ৭০.৫ কেজি ভারতীয় রূপার গহনাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন (যশোর-ব-১১-০২৬৬) এর একটি বাস তল্লাশী অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি টহলদল মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) এবং মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জন ব্যক্তির ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে।উদ্ধারকৃত প্যাকেট হতে ৭০ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার জব্দ করে। জব্দকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য-১,৫৭,২১,৫০০/- (এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা। 

আটককৃত জাহাঙ্গীর কবির লিটু যশোরের শার্শা উপজেলার বাগরি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে এবং মেহেদী হাসান জাহাঙ্গীর কবির লিটুর ছেলে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা রূপার গহনাগুলো ভারত হতে পাচার করে বাংলাদেশে এনেছে এবং সেগুলো সরবরাহ করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।
 
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় সোপর্দ এবং রূপার গহনাগুলো যশোর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ