আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানের শহিদদের পরিবারের সঙ্গে উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাক্ষাৎ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ১১, ২০২৫ | ০৬:৩০ পিএম
  • ৬০৫৩ বার
মোঃ সাহাদৎ হোসেন আসিফ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, রাষ্ট্র কখনোই এই শহিদদের আত্মত্যাগ ভুলবে না।

আজ সকালে তিনি নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহিদ শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা ফেরদৌস, নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জুলাই কন্যারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমিদ বলেন, “সরকার জুলাই মাসব্যাপী শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নিচ্ছে এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। শহিদদের পরিবারগুলো রাষ্ট্রের পূর্ণ সহযোগিতা পাবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “দেশের নারী ও শিশুদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার জন্য সমাজ পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”

পরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিদ্ধিরগঞ্জে শহিদ নারী সুমাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সহানুভূতি ও সমর্থনের আশ্বাস দেন।


সাহিত্য ক্যাটেগরির আরো সংবাদ