আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিতকরণে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ৯, ২০২৫ | ০৫:২২ এএম
  • ৬৬৫৭ বার
ডিজিটাল ডেক্স

আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করার লক্ষ্যে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে এক সচেতনতামূলক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ ঢাকার সাভারে ব্র্যাক সিডিএম অডিটোরিয়ামে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় তিনি বলেন, “সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রম নীতি প্রণয়ন ও মালিক-শ্রমিক সমন্বয় জোরদার করা সম্ভব। এই কর্মশালা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

কর্মশালাটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেনের অর্থায়নে অনুষ্ঠিত হয়। এতে ৩০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন এবং আইটিসি-আইএলওর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্বারা কারিগরি সেশন পরিচালিত হয়।

শ্রম সচিব আরও বলেন, এই উদ্যোগ জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (NTCC), তৈরি পোশাক খাতের পরামর্শদাতা পরিষদ (RMG-TCC) এবং ন্যূনতম মজুরি বোর্ডের (BMWB) সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান বলেন, “বাংলাদেশে শ্রম শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সংলাপের সংস্কৃতি অপরিহার্য।”

বিকেএমইএ পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন নিয়োগকর্তাদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন, অন্যদিকে জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ শ্রমিকদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

কর্মশালায় শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি আইএলও ও বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সাহিত্য ক্যাটেগরির আরো সংবাদ