আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

৪০ কেজি গাঁজা ও পিকআপসহ রাজধানীতে তিন মাদক কারবারি গ্রেফতার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | জুন ২৮, ২০২৫ | ০৯:৩৮ পিএম
  • ৫৯৮৭ বার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা এবং একটি পিকআপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ নাজমুল ইসলাম ভুঁইয়া (২৫)
২. মোঃ শিমুল (৫৯)
৩. মোঃ রুবেল মিয়া (২৪)

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টায় মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের বিপরীতে পয়ঃনিষ্কাশন শোধনাগার অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান-ও জব্দ করা হয়েছে।

ডিবি-মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সাহিত্য ক্যাটেগরির আরো সংবাদ