আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দৌলতপুরে পানিবন্দী ২০০০ পরিবারের পাশে শরিফ উদ্দিন জুয়েলের ত্রাণ সহায়তা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | আগস্ট ২৫, ২০২৫ | ১২:৩৩ এএম
  • ৬২০৯ বার
‎জনিরুল ইসলাম

‎কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পানিবন্দী প্রায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
‎এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
‎ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় শরিফ উদ্দিন জুয়েলের সঙ্গে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির  সভাপতি আলহাজ আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক রাসেল আহাম্মেদ, সুমন ফরাজী, 
‎মোঃ শফিকুল ইসলাম শফিক 
‎যুগ্ম আহবায়ক দৌলতপুর উপজেলা যুবদল
‎সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান সাইফুল ইসলাম পলাশ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিবুল ইসলাম সুমন গাজী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎ত্রাণ বিতরণের সময় শরিফ উদ্দিন জুয়েল বলেন, “বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। এটা শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। পানিবন্দী মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।‎
‎তিনি স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণে সহায়তার জন্য ধন্যবাদ জানান।
 


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ