নিজস্ব প্রতিবেদকরাজধানীর উত্তরা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এক প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম জাহিদ বিশ্বাস (২৫)।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৬:৪৫টায় উত্তরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, জাহিদ বিশ্বাস নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, সোস্যাল সিকিউরিটি নাম্বার, পাসপোর্টের পিএসডি ফাইল ও গুগল ও আইটিউনসের ভুয়া গিফটকার্ড বিক্রি করে আসছিলো। এই প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে সে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিলো। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।